ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জুলাইয়ে সোহান হত্যা মামলা: বাণিজ্য উপদেষ্টাকে অব্যাহতি

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম

জুলাইয়ে সোহান হত্যা মামলা: বাণিজ্য উপদেষ্টাকে অব্যাহতি

জুলাই আন্দোলনের সময় ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে অব্যাহতির আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান।

এর আগে গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-৩ এর এসআই মো. মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী অন্তবর্তীকালীন প্রতিবেদন দিয়ে বশির উদ্দিনকে অব্যাহতির প্রার্থণা করেন। সেখানে উল্লেখ করা হয়, এই মামলার ঘটনার সঙ্গে আসামি শেখ বশিরউদ্দিনের কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাকে মামলা দায় থেকে অব্যাহতি প্রার্থনা করছি।

জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ (৩০)। এরপর গত ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান।

এই ঘটনায় ১৯ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে আদালতে মামলা করেন সোহানের মা সুফিয়া বেগম।

মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ার আশরাফ খান দিলীপ, মাইনুল হোসেন খান নিখিল, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, শেখ হাসিনার সাবেক এপিএস-২ সাইফুজ্জামান শিখর।

সোহান হত্যা মামলায় এজাহারের ৪৯ নম্বর আসামি হিসেবে নাম আসে শেখ বশিরউদ্দিনের। তার পরিচয়ে বলা হয়েছে আওয়ামী লীগ নেতা। ঠিক তার আগের নামটি অর্থাৎ ৪৮ নম্বর আসামি করা হয়েছে যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ভূইয়াকে। দুই জনের পিতার নাম দেওয়া হয়েছে শেখ আকিজ উদ্দিন ভূইয়া। তাদের দুজনের ঠিকানাও দেওয়া হয়েছে একই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন