ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সচিবালয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম

সচিবালয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সচিবালয়ের আশেপাশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই যথারীতি নিজ নিজ দফতরে আসতে শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টায় নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ দফতরে পৌঁছান। 

সচিবালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ বিষয়ে মুখ খুলে কোনও মন্তব্য না করলেও একে অপরের সঙ্গে এই মামলার রায় কী হতে পারে তা নিয়ে কানাঘুষা করছেন।

এদিকে, সচিবালয়ের অভ্যন্তরে আজ দর্শনার্থীদের আগমন অনেকটাই নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানা গেছে। সচিবালয়ের অভ্যন্তরের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তারা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছেন, যাতে কোনও ধরনের নাশকতা না ঘটে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন