ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীর মিরপুর, পল্লবী ও মৌচাকে ককটেল বিস্ফোরণ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

রাজধানীর মিরপুর, পল্লবী ও মৌচাকে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর, পল্লবী ও মৌচাকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে।

জানা গেছে, আজ বিকাল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিংয়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৌচাক উড়ালসড়ক থেকে কয়েকজন দুর্বৃত্ত নিচে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। তাদের আটক করা যায়নি।

অন্যদিকে, আজ বিকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান গণমাধ্যম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে-বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।

এদিকে পল্লবী থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ উপস্থিত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন