ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

২৮তম বিসিএস ফোরামের সভাপতি আবু সাঈদ ও সম্পাদক মল্লিক আহসান

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম

২৮তম বিসিএস ফোরামের সভাপতি আবু সাঈদ ও সম্পাদক মল্লিক আহসান

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৮তম ব্যাচের ফোরামের নির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবু সাঈদ ও মল্লিক আহসান উদ্দিন সামী।

সোমবার (২৭ অক্টোবর) ২৮তম বিসিএস ফোরামের নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

৬ সদস্য বিশিষ্ট নির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ, বিসিএস (প্রশাসন), উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (লালবাগ -বিভাগ) মল্লিক আহসান উদ্দিন সামী।

এ ছাড়াও সহ-সভাপতি-১ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম (কৃষি), কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা (স্বাস্থ্য), যুগ্ম সাধারণ সম্পাদক-১ তৌফিক শফিকুল ইসলাম (অডিট ও অ্যাকাউন্টস) ও সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (গণপূর্ত)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডা. আসিফ রাশেদ (স্বাস্থ্য)।

নির্বাচন কমিশনাররা হলেন— মো. আবিল আয়াম (গণপূর্ত), ফরিদা ইয়াসমিন (প্রশাসন), মো. মনিরুল ইসলাম (পুলিশ) ও মোহাম্মদ শহিদুল ইসলাম (কৃষি)।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন