ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জিগাতলায় দুই কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাত

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০২ এএম

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জিগাতলায় দুই কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজধানীর জিগাতলা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুই কলেজশিক্ষার্থী আহত হয়েছেন।

আহতরা হলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী মো. আলফাছ সানি (১৯) ও কাজী ইশতেয়াক মুনিম (১৮)।

বুধবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে জিগাতলায় নেসক্যাফের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলফাছ ও মুনিম কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই কলেজের প্রথম বর্ষের (জুনিয়র) ১০-১৫ জন শিক্ষার্থী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় আলফাছ ও মুনিমকে ছুরিকাঘাত করা হয।

অন্যান্য সহপাঠীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে রাতে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আহতরা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন