ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সরকার চালাতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়, হাসিনাও করেছেন: আইনজীবী আমির হোসেন

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:০৫ পিএম

সরকার চালাতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়, হাসিনাও করেছেন: আইনজীবী আমির হোসেন

রাষ্ট্রনিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন, সরকার চালাতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়, শেখ হাসিনাও করেছেন। হাসিনা নিরাপরাধ, খালাস চাই।

সোমবার বেলা ১টার দিকে বিচারপতি গোলাম মর্তূজা মাজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১- এ যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে ৫ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে প্রসিকিউশন। একই সঙ্গে আসামিদের সম্পত্তি বিক্রি করে আহত-নিহত জুলাইযোদ্ধাদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন