ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শাহজালাল বিমানবন্দরের আগুন: ইউনিট বেড়ে ৩৬

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম

শাহজালাল বিমানবন্দরের আগুন: ইউনিট বেড়ে ৩৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া পথে রয়েছে আরও ৫টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

আগুনের কারণে শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত রয়েছে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট, নৌ বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

ফায়ার সার্ভিস সদর দফরতরের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, ‘আমরা দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।’

অধিফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করছি। এখানে বিমান বাহিনীর ফায়ার ইউনিটও কাজ করছে। আমরা পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন