ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু, সরাসরি সম্প্রচার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু, সরাসরি সম্প্রচার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছে।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাঁদের মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলার ২৫ কার্যদিবসে মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন সাক্ষী। সবমিলিয়ে মোট ২৮ কার্যদিবসে এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম শেষ হয়। বিচারের শেষ ধাপ এবার যুক্তিতর্কের পালা। তারপরেই রায় ঘোষণা করা হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন