ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শহিদুল আলমসহ আটকরা মুক্ত: প্রেস উইং

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম

শহিদুল আলমসহ আটকরা মুক্ত: প্রেস উইং

প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল আলমসহ অন্য আটককৃতদের মুক্তি দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে শহিদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে। তুরস্কের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শুক্রবার টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে স্বাগত জানান।

শহিদুল আলমের মুক্তি এবং ইসরাইল থেকে প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন