ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধ্বংস করা হল বিদেশি নাগরিকের কাছ থেকে জব্দ ১৩০ কোটি টাকার মাদক

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম

ধ্বংস করা হল বিদেশি নাগরিকের কাছ থেকে জব্দ ১৩০ কোটি টাকার মাদক

দেড় মাস আগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি নাগরিকের কাছ থেকে জব্দ করা ১৩০ কোটি টাকার কোকেনসহ বিপুল মাদক ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের তত্ত্বাবধানে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৮ কেজি ৫৫০ গ্রাম কোকেন, ১ লাখ ৪৪ হাজার ৫০০ পিস ইয়াবা, অর্ধশতাধিক বোতল বিদেশি মদ এবং আধা কেজি গাঁজা। আদালতের নির্দেশে এসব মাদক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হয়।

এ সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা, ডিএমপির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানা যায়, জব্দ করা এসব মাদক বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশে এগুলো ধ্বংস করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন