ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাবেক সেনা কর্মকর্তা সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লকের আদেশ

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম

সাবেক সেনা কর্মকর্তা সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লকের আদেশ

দুর্নীতির অভিযোগ থাকায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে তার এনআইডি ব্লকের আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ মঙ্গলবার (৭ অক্টোবর) এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায়, সামছুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। গোপন সূত্রে আরও জানা যায়, তাদের এই অবৈধ উপায়ে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট  মো. সামছুর রহমান ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে সামছুর রহমানের জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা ও বিদেশ যাওয়া বন্ধ করা একান্ত প্রয়োজন।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন