ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর পক্ষের আইনজীবী হিসেবে লড়বেন জেড আই খান পান্না

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর পক্ষের আইনজীবী হিসেবে লড়বেন জেড আই খান পান্না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় সাতজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

রবিবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেড আই খান পান্না নিজেই এ কথা জানান। এর আগে তিনি হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন। এরপর ইনুর পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইবুনালে ওকালতনামা দাখিল করেন জেড আই খান পান্না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ সেই বিচ্যুতির বাইরে নয় বলেও মন্তব্য করেন জেড আই খান পান্না। গণমাধ্যমের প্রশ্নে সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী বলেন, চারিদিকে মব কালচারের দৌরাত্ম্যে ন্যায্যতা পথ হারিয়েছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হকের পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি।

এসময় হত্যার সঙ্গে জড়িত যে কারও সাজা হওয়া উচিত মন্তব্য করে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থানও তুলে ধরেন জেড আই খান পান্না।

এদিন হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার কথা না থাকলেও মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের জন্য তাকে উপস্থিত করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২৯ সেপ্টেম্বর এ মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

একই দিন অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। গত ২৫ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন