ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ওয়াংচুক বাংলাদেশ এসেছিলেন, রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতা: দাবি পুলিশের

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

ওয়াংচুক বাংলাদেশ এসেছিলেন, রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতা: দাবি পুলিশের

ভারতের সমাজকর্মী ও লাদাখের রাজ্য মর্যাদা আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এমনটাই জানিয়েছেন লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়াল। ওয়াংচুক বাংলাদেশ সফর করেছেন বলেও জানান তিনি। খবর আনন্দবাজারের।

সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন গ্রেপ্তার হন। ডিজি জানান, ওই ব্যক্তি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিয়ো সীমান্তের ওপারে পাঠাতেন।

লাদাখের রাজ্য স্বীকৃতির দাবিতে বিক্ষোভের জেরে গত বুধবার অশান্ত হয়ে ওঠে লাদাখ। সহিংসতায় চারজনের মৃত্যু হয়। ওই ঘটনার পরে শুক্রবার ওয়াংচুককে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। বর্তমানে রাজস্থানের জোধপুরের একটি জেলে রাখা হয়েছে ওয়াংচুককে।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি বানানো হয়েছিল পরিবেশকর্মী ওয়াংচুকের আদলেই। তার গ্রেপ্তার প্রসঙ্গে শনিবার লাদাখ পুলিশের ডিজি বলেন, ‘তদন্তে ওয়াংচুকের বিরুদ্ধে যা পাওয়া গেছে, তা এখনই প্রকাশ্যে আনা যাবে না। তদন্ত প্রক্রিয়া এখনো চলছে।’

বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগ উঠেছে লাদাখের এই পরিবেশকর্মীর বিরুদ্ধে। সেটিরও তদন্ত চলছে। ডিজি বলেন, ‘আমাদের হাতে একজন ‘পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ’ (পিআইও) ধরা পড়েছেন। তিনি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভের ভিডিয়ো সীমান্তের ওপারে পাঠাতেন।’

এক পাকিস্তানি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তার যোগ দেয়া এবং বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন লাদাখ পুলিশের ডিজি। ওয়াংচুকের বেশ কিছু বিদেশ সফরকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেন তিনি। লাদাখকে রাজ্যের স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন ইঞ্জিনিয়ার, গবেষক, সমাজকর্মী ওয়াংচুক।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন