ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেফতার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ এএম

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেফতার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি বাসা তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সংশ্লিষ্টতার অভিযোগে গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখোনো হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে শাহেদ মজুমদারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন