ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রাকসু নির্বাচনে ব্যালট নম্বর নির্ধারণ হবে লটারিতে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ এএম

রাকসু নির্বাচনে ব্যালট নম্বর নির্ধারণ হবে লটারিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম লটারি করে ব্যালটের নম্বর নির্ধারণ করা হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রার্থীদের সাথে ৩ ঘণ্টার সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে রাকসু নির্বাচন কমিশন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সিনেটে ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হবে।

এছাড়াও ৯টি একাডেমিক ভবনে ভোটগ্রহণ, এককেটি একাডেমিক ভবনে দুটি আবাসিক হলের ভোটগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ও বিকল্প প্রত্যয়ন পত্র দেখিয়ে ভোট প্রদানের সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে, স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গননার বিষয়ে নির্বাচন কমিশন আগামীকাল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

এছাড়াও নির্বাচনের নানা বিষয় নিয়ে ১৫ সেপ্টেম্বর ক্যাম্পাসের নজরুল ইসলাম অডিটোরিয়ামে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেন কমিশন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন