ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে চবিতে শিবিরের বিক্ষোভ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২১ এএম

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে চবিতে শিবিরের বিক্ষোভ

জামায়াত নেতা হত্যার প্রতিবাদ এবং দেশজুড়ে হামলা ও নৈরাজ্যের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি সোহরাওয়ার্দী মোড় ঘুরে আলাওল হল ও এ এফ রহমান হল প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে শাখা-ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাবিবউল্লাহ খালেদ বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনার জন্য তিনি বিএনপিকে দায়ী করেন এবং অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতা রোধে সংশ্লিষ্টদের কোনো কার্যকর ভূমিকা নেই।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, অতীতে রাজনৈতিক সহিংসতায় দেশের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় তারা জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দেশে রাজনৈতিক সহিংসতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন