ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্যাম্পাসে চাঁদাবাজ ও মাদককারবারিদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক সাদিক কায়েমের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ এএম

ক্যাম্পাসে চাঁদাবাজ ও মাদককারবারিদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও ছিনতাইয়ের চেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি।

আবু সাদিক কায়েম বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, মাদক কারবারি ও ছিনতাইয়ের সংস্কৃতি পুনরায় ফিরিয়ে আনার তৎপরতা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই কাজ করছেন, তাদেরকে অবশ্যই শিক্ষার্থীদের প্রতিরোধের মুখোমুখি হতে হবে।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ডাকসু সকল প্রকার অবৈধ, বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। অপ্রতুল বাজেট ও নানামুখী অসহযোগিতা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রতি দেয়া প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নে কাজ করছে ডাকসু।’

ডাকসু ভিপি জানান, তারা জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাসী। এ লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুস্তিকা আকারে ডাকসুর যাবতীয় কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়েছে।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সাথে নিয়ে সব সিন্ডিকেট চাঁদাবাজ, নিপীড়ক, মাদককারবারী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন