ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কর্মবিরতিতে প্রাথমিকের পৌনে ৪ লাখ শিক্ষক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:৫৪ এএম

কর্মবিরতিতে প্রাথমিকের পৌনে ৪ লাখ শিক্ষক
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকেরা বেতন গ্রেড নিয়ে অসন্তোষ প্রকাশ করে দেশজুড়ে কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন। প্রায় চার লাখ শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের দাবি—সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডে বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতির নিশ্চয়তা।

সোমবার (৫ মে) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় শিক্ষকরা প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন। কর্মসূচিটি ডেকেছে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।

সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হলে আগামী ১৬ থেকে ২০ মে পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে ২৬ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন। যদিও তারা আগে থেকেই ১০ম গ্রেডের দাবি জানিয়ে আসছিলেন, তবে এখন অন্তত ১১তম গ্রেডে উন্নীত হওয়ার দাবি তুলেছেন।

এছাড়াও, ১০ বছর ও ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়াগত জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

এ বিষয়ে সংগঠনের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, “সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আজ সকাল থেকেই দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে।”

‘ঐক্য পরিষদ’-এর অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার আমাদের দাবি মানেনি। তাই আজ থেকে আমরা এক ঘণ্টার কর্মবিরতিতে নেমেছি।”

এদিকে, সরকার গঠিত পরামর্শক কমিটি সহকারী শিক্ষকদের জন্য প্রাথমিকভাবে ১২তম গ্রেড এবং চার বছর পর ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দিয়েছে, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এক বক্তব্যে বলেন, “বর্তমান কাঠামো অনুযায়ী সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন এবং চার বছর পর তাদের ১১তম গ্রেডে উন্নীত করা হবে। পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।”

প্রসঙ্গত, সারাদেশে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চার লাখ শিক্ষক কর্মরত আছেন। বর্তমানে প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন, এবং উচ্চ আদালতের রায়ে তাদের ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশও দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সহকারী শিক্ষকরা তাদের গ্রেড উন্নয়নের দাবিতে এই আন্দোলনে নেমেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন