শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) হবে এটার নিশ্চয়তা আগামীকাল মঙ্গলবার না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৯ জানুয়ারি) রাতে প্রশাসনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, একটি দল ক্ষমতায় আসার আগেই শিক্ষার্থীদের অধিকার শাকসু নির্বাচন বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। শাকসু বন্ধ করতে পারলে, আর কোনো ছাত্র সংসদ নির্বাচন তারা হতে দেবে না। এ সময় আইন আদালতের মারপ্যাচে শাকসু বন্ধ না করার আহ্বান জানান তারা।
শাকসু নির্বাচনের পক্ষে দেশের সব শিক্ষার্থীদের একমত থাকার আহ্বান জানিয়ে, আজ রাত ৯টার মধ্যে সঠিক সিদ্ধান্ত না দিতে পারলে প্রশাসনের পদত্যাগসহ ক্যাম্পাসে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ অচলসহ কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বার্তা বাজার/এমএমএইচ






