ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওসমান হাদি হত্যায় রাষ্ট্রের একটি অংশ জড়িত: সাদিক কায়েম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

ওসমান হাদি হত্যায় রাষ্ট্রের একটি অংশ জড়িত: সাদিক কায়েম

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার স্বাধীন বাংলাদেশেই নিশ্চিত করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পায়রা চত্বরে আয়োজিত শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সাদিক কায়েম এ অভিযোগ করেন। বক্তব্যের শুরুতে তিনি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদরা মৃত নন, তারা আল্লাহর কাছে জীবিত এবং রিজিকপ্রাপ্ত।

সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদি শুধু বক্তৃতা ও বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন লড়াইটা কার বিরুদ্ধে। সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে ইনকিলাব সেন্টার থেকে শুরু করে দেশব্যাপী মানুষের অব্যক্ত কথাগুলো তিনি সাহসের সঙ্গে তুলে ধরেছেন।

ডাকসুর ভিপি আরও বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

সাদিক কায়েম বলেন, ওসমান হাদির লড়াই ছিল একটি সাংস্কৃতিক লড়াই। রাজনৈতিক আজাদি অর্জিত হলেও সাংস্কৃতিক আজাদি এখনো অর্জিত হয়নি। মিডিয়ায় এখনো এমন চক্র সক্রিয় রয়েছে যারা জুলাই বিপ্লবের যোদ্ধাদের হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করছে এবং খুনি হাসিনাসহ আধিপত্যবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছে।

ইনকিলাব মঞ্চের ঢাবি শাখার মুখপাত্র ও ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক তাসনিম জুমা বলেন, সবাই শহীদ ওসমান হাদির সিলসিলা জারি রাখার কথা বলে। এই সিলসিলা জারি রাখার পূর্বশর্ত হলো তার হত্যার বিচার নিশ্চিত করা। শহীদ ওসমান হাদি নিজের জীবনের মাধ্যমে অনেককে বাঁচিয়ে দিয়ে গেছেন। তার কারণে অনেকের জীবন নিরাপদ আছে। যাদের জীবন নিরাপদ আছে তাদের বিভিন্ন জায়গায় কথা বলতে দেখি, তার নাম নিয়ে ভোট চাইতে দেখি, কিন্তু বিচারের কথা বলতে দেখি না। দ্রুত সময়ে হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তাসনিম জুমা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন