ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুফ, সেক্রেটারি রাফি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:২১ এএম

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুফ, সেক্রেটারি রাফি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল ফিকহ অ্যান্ড ‘ল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভবনে সংগঠনের সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, আইআইইআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান এবং কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ইউসুফ আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথ বাক্য পাঠ করান।

পরে নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী সদস্যদের পরামর্শক্রমে রাশেদুল ইসলাম রাফিকে সেক্রেটারি ও জাকারিয়া হোসাইনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন