ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জকসু নির্বাচন: মেইন গেটে মারধরের শিকার ব্যবসায়ী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

জকসু নির্বাচন: মেইন গেটে মারধরের শিকার ব্যবসায়ী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলে একজনকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ী কয়েকজন শিক্ষার্থীর হাতে মারধরের শিকার হন।

ঘটনাস্থলে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী তাকে ধাওয়া করে। পরে, তিনি পালাতে চেষ্টা করলে তাকে পাকড়াও করে কয়েকজন মারধর করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। নজরুল ইসলামের এক সঙ্গী বলেন, আমি আর নজরুল বাংলাবাজারে আমাদের দোকানে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন তাকে দেখে বুড়া বলে মারতে শুরু করে কোনো কারণ ছাড়াই।

এদিকে জটলার মধ্যে থাকা একাধিক শিক্ষার্থী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এসে ওই ব্যক্তি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করায়’ তাকে পিটুনি দেওয়া হয়েছে।

কিন্তু ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলতে কী বোঝানো হচ্ছে, কীভাবে তিনি সেটা করেছেন-এসব বিষয়ে কোনো ব্যাখ্যা শিক্ষার্থীদের কথায় পাওয়া যায়নি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন