ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

রাবিতে আওয়ামী পন্থি ডিনদের অপসারণের আশ্বাসে খোলা হলো প্রশাসনিক ভবনের সব তালা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

রাবিতে আওয়ামী পন্থি ডিনদের অপসারণের আশ্বাসে খোলা হলো প্রশাসনিক ভবনের সব তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনদের অপসারণের আশ্বাসে প্রশাসন ভবনের সব কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা শেষে সব দপ্তরের তালা খুলে দেওয়া হয়। বৈঠকে সন্ধ্যায় ডিনদের নিয়ে আলোচনা সভায় অপসারণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

এর আগে আজ দুপুরে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে প্রশাসন ভবনের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ সব দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী। এ সময় সহ-উপাচার্য ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডা হয়।

এর আগে আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম একরাম উল্ল্যাহর কার্যালয়ে তালা দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য তিন ডিন হলেন বিজ্ঞান অনুষদের নাসিমা আখতার, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা। তাঁদের কার্যালয়ে তালা দেওয়া হয়নি।

আওয়ামী লীগের আমলে দায়িত্ব পাওয়া ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয় ১৭ ডিসেম্বর। এর মধ্যে প্রশাসন তাঁদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

দুপুরে প্রশাসন ভবনে তালা দেওয়ার পর বেলা সাড়ে তিনটায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন ও ফরিদ উদ্দিন, প্রক্টর মাহবুবর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল ইসলাম মাসঊদ ও জনসংযোগ প্রশাসক আখতার হোসেন মজুমদার।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ বৈঠকে কথা বলেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সিনেট সদস্য আকিল বিন তালেব, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রপক্ষের আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, ইরফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক হাসান আলভী প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, আজকের মধ্য আওয়ামীপন্থী ডিনদের সঙ্গে আলোচনা করে অপসারণ করতে হবে। তা না হলে অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়ানো এই প্রশাসনই থাকবে না। সব কার্যালয়ে তালা ঝোলানো থাকবে।

বৈঠক শেষে উপাচার্যের বরাত দিয়ে সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘আমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে। আগামীকাল ডিনদের বিষয়ে সকাল ৯টায় ডাকা হয়েছিল। তবে দাবির পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ছয়টায় উপাচার্য ডিনদের ডাকার জন্য নির্দেশনা দিয়েছেন। আশা করছি, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন