ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত পোস্ট, বিজয় দিবসে ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ এএম

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত পোস্ট, বিজয় দিবসে ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

মহান বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়েছে ঢাবি শিক্ষার্থীরা। দেশের বিজয়কে ‘কলঙ্কিত’ করার অভিযোগে আধিপত্যবাদবিরোধী ব্যানারে একদল শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আয়োজকরা বলেন, মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারী, সংখ্যালঘুদের নিষ্পেষণকারী এই নরপশুর প্রকাশ্য দালাল বাংলাদেশে এই নরপশুকে এনেছিল এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটা বিরোধিতা করেছিল।

এই বিরোধিতা করার কারণে এই দালাল খুনি হাসিনা ভারতের প্রক্সি এদেশের মানুষের ওপরে গণহত্যা চালিয়েছিল এবং দেশের নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল।

তিনি বলেন, বাংলাদেশে গত ১৭ বছরের যে অপশাসন চলেছে, সে অপশাসনেরও মদদাতা হচ্ছে এই ভারত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ।

এ সময় শিক্ষার্থীরা ‌‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দেবে জনগণ’, ‘আজকের এইদিনে, আবরারকে মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দেন।

এছাড়া তারা মধুর ক্যান্টিনের পাশে নরেন্দ্র মোদির একটি স্টিকার লাগান পদদলিত করার জন্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন