ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার গোলাম আজমের ব্যঙ্গচিত্র আকঁলো মুহসীন হলের ৩ শিক্ষার্থী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ এএম

এবার গোলাম আজমের ব্যঙ্গচিত্র আকঁলো মুহসীন হলের ৩ শিক্ষার্থী

জগন্নাথ হলের পর এবার বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে গোলাম আজমের ব্যঙ্গচিত্র এঁকেছে একই হলের তিন শিক্ষার্থী।

সোমবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের সিয়াম সাফায়েত, ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের মেহেদী হাসান ও অপরাধ বিজ্ঞান বিভাগের শিশির আহমেদের উদ্যোগে এই ব্যঙ্গচিত্র আঁকা হয়।

আয়োজকদের একজন শিশির আহমেদ বলেন, রাজাকারদের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশের জায়গা থেকে মূলত আমাদের এই ব্যঙ্গচিত্র আকাঁ। প্রজন্ম থেকে প্রজন্ম এই ঘৃণা যেন স্থায়ী থাকে, সেই দৃষ্টিকোণ থেকেই শিক্ষার্থীদের সম্মুখে রাজাকারদের এই ব্যঙ্গচিত্র তুলে ধরা।

এর আগে, ঢাবির জগন্নাথ হলের প্রবেশমুখের রাস্তায় জামায়াতে ইসলামীর বিতর্কিত নেতা গোলাম আজম, যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর ছবি আঁকা হয়। তবে হল প্রশাসন হলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ছবিগুলো মুছে দেয়। তার ঠিক একদিন পরই মুহসীন হলে এই ব্যঙ্গচিত্র আঁকা হলো।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন