ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা

জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হামলার ঘটনায় এখনো হামলাকারীরা গ্রেফতার না হওয়া এবং দেশজুড়ে ক্রমাগত অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই স্পষ্ট করে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সংগঠনটি শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় শাহবাগে জমায়েত হয়ে ব্লকেড কর্মসূচি পালন করবে জাতীয় ছাত্রশক্তি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন