ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঢাবির হলে গোলাম আজম-নিজামীর ছবি মুছে দিলো প্রশাসন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

ঢাবির হলে গোলাম আজম-নিজামীর ছবি মুছে দিলো প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত ‘চিত্র প্রদর্শনী ও তুলির সাহায্যে দ্রোহ প্রকাশ’ অনুষ্ঠানের অংশ হিসেবে গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার আঁকা ছবি মুছে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ হল সংসদ। আজ রবিবার (১৪ই ডিসেম্বর) দুপুরে এ প্রতিবাদ জানানো হয়।

জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পল্লব বর্মন বলেন, বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে হল সংসদে উদ্যোগে ‘চিত্প্রদর্শনী ও তুলির সাহায্যে দোহ প্রকাশ’ অনুষ্ঠানের আয়োজনের অংশ হিসেবে গতকাল রাতে শিক্ষার্থীরা রাজাকার গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার ছবি আঁকানো হয়। আমাদের শুরু হবার কথা ছিল অনুষ্ঠান সকাল ১১টা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সংসদের সাথে কথা না বলেই ছবিগুলো মুছিয়ে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ছবিগুলো মুছে ফেলা হয়েছে। তবে কোন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘নাম প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে।’

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী প্রফেসর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমি মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে আমি এখনো জানি না। হল প্রভোস্টের সঙ্গে কথা বলে জানাব।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন