ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের এ নতুন বাংলাদেশে সামনে এগিয়ে যাচ্ছে।

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, একটি বৈষম্যহীন সমাজ এবং কল্যাণ রাষ্ট্র গঠন করাই ছিলো আমাদের শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিলো। কিন্তু গত ৫৪ বছরে আমরা বৈষম্যহীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। এ জন্য ২৪ এর জুলাই আগস্টে আমাদের ১৪’শত ছাত্র জনতার জীবন দিতে হয়েছে।

আগস্ট পরবর্তী সময়ে আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে একটু একটু অগ্রসর হচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এ প্রজন্মই পারবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্খাকে সামনে নিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে।

এর আগে, এদিন সকাল সাড়ে ৭টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন