ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ এএম

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বিশ্বজিৎ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তুমি কে? আমি কে? ওসমান হাদি, ওসমান হাদি’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা বলেন, ওসমান ওপর যে গুলি হলো এই হামলার বিচার হবে কি না জানি না। আমরা চাই এর একটা তদন্ত হোক, বিচার হোক। আমাদের মতাদর্শ আলাদা থাকতে পারে কিন্তু আমরা এই জায়গায় এক। এই হামলা তো আমার ওপরেও হতে পারতো।

এ সময় জান্নাতুল উর্মি তারিন নামে প্রাণীবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী বলেন, জোবায়েদের পর হাদি হামলার শিকার হলো। আমরা চাই বিশেষ ট্রাইবুনাল গঠন করে হাদির ওপর হামলাকারীর বিচার হোক।

এছাড়া ফারজানা আক্তার টুম্পা নামে আরেক শিক্ষার্থী বলেন, হাদির ওপর যে হামলা হয়েছে এর নিন্দা জানাই। তিনি ইনকিলাব মঞ্চের পরিচিত মুখ। আমরা এরকম অস্থিতিশীল দেশ চাই না। আমরা নিরাপত্তা চাই।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন