সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির। প্যানেলে নারী প্রার্থী রয়েছেন ৩ জন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানায় ছাত্রশিবির। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, সাধারণ সম্পাদক (জিএস) পদে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এইচআরডি সম্পাদক শাকিল আহমদ।
এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক পদে আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বাষির্কী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদ আজাদ শিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ইসলামী ছাত্রী সংস্থা শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আব্বাস শাহীন।
এছাড়া শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলাপমেন্ট বিষয়ক সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তজার্তিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন এবং সদস্যরা হলেন, ইসলামী ছাত্রী সংস্থা শাবিপ্রবি শাখার সেক্রেটারি সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত।






