ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চার হলের নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেখ পরিবারের নামে থাকা চার হলের মধ্যে রয়েছে—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল ও ফজিলাতুন্নেছা মুজিব হল। তিনি আরও জানান, সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেল হোলের পরিবর্তিত নাম নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম জুলাই চব্বিশ জাগরণী হল, শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম শেরে বাংলা এ কে ফজলুল হক হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম শহীদ ফেলানী খাতুন হল রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছর জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর পর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হলগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন