ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভূমিকম্পে পা ভাঙলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ এএম

ভূমিকম্পে পা ভাঙলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তার ডান পায়ে গুরুতর চোট লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা হামিম জানান, সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। তিনি সবার কাছে দোয়া কামনাও করেন।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।

হঠাৎ কম্পন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তড়িঘড়ি করে বের হতে গিয়ে অন্তত ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন