ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৮:০৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

দীর্ঘদিন ধরে ছাত্রদের যৌন নিপীড়ন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর শ্যাওড়াপাড়ার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

পরে রাতেই ভুক্তভোগী এক শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে মামলা করেন। সেই মামলায় আজ শুক্রবার ওই শিক্ষককে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ বিকেলে এরশাদ হালিমকে আদালতে হাজির করে মিরপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান মিলন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে এরশাদ হালিমের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল রাত প্রায় ১১টার দিকে শেওড়াপাড়ায় ড. এরশাদ হালিমের বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাঁকে আটক করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক তাঁকে আদালতে হাজির করেন।

গত কয়েক দিন ধরে রসায়ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ড. এরশাদ হালিমের যৌন হয়রানির বিষয়টি সামনে নিয়ে আসেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এরশাদ হালিমের অপকর্মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিকদের কাছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন