ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

শিবিরের শুভেচ্ছাবার্তার বিপরীতে ছাত্রদলের আক্রমণাত্মক স্লোগান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম

শিবিরের শুভেচ্ছাবার্তার বিপরীতে ছাত্রদলের আক্রমণাত্মক স্লোগান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির। কিন্তু এর বিপরীতে ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল থেকে শিবিরকে কেন্দ্র করে বিভিন্ন আক্রমণাত্মক স্লোগান দিতে দেখা যায়।

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬০ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে কৃষি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাবিবুল হাসানকে (হাসিব)।

কমিটি প্রকাশের পরই নতুন কমিটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় নোবিপ্রবি ইসলামি ছাত্রশিবির। এক যৌথ অভিনন্দন বার্তায়, নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম ও সেক্রেটারি আরিফুর রহমান সৈকত বলেন, ‘ছাত্রদল নোবিপ্রবি শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

এদিকে দীর্ঘ সময় পর কমিটি গঠন হলে ক্যাম্পাস ও আশপাশ এলাকায় আনন্দ মিছিল করে ছাত্রদল। সেখানে ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্রদলের নব গঠিত নেতা কর্মীদের। মিছিলে ‘বট বাহিনীর ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গুপ্তদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘গুপ্ত রাজনীতি কোন ধরনের রাজনীতি হতে পারে না। তাদেরকে কেউই চিনে না, তাহলে তাদের সাথে কিভাবে ছাত্ররা কাজ করবে। এভাবে গুপ্ত থেকে তারা সন্ত্রাস ও অন্যান্য কাজগুলো ঘটাচ্ছে। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও গুপ্ত থেকে তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করছে। সেটা কিভাবেই মেনে নেওয়া যায় না। তাদেরকে সবার সামনে নিজের পরিচয় প্রদান করে রাজনীতি করার আহবান জানাচ্ছি।’

এ আক্রমণাত্মক স্লোগানের সম্পর্কে জানতে চাইলে ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘তাদের মিছিলের স্লোগান আমরাও শুনেছি। এখানে তারা সরাসরি ছাত্রশিবিরের নাম নিয়ে কিছু বলেনি। তাই আমরা এ বিষয়ে কোন মন্তব্য করব না। তারা যে গুপ্ত রাজনীতির কথা বলছে, কিছুদিন আগে আমরা ৬০০-৭০০ শিক্ষার্থীকে নিয়ে নবীন বরণ করেছি। নবীন শিক্ষার্থীদের নিয়ে ট্যুরের আয়োজন করেছি। যেটা সবাই দেখেছে এবং আমরা আমাদের নোবিপ্রবি ছাএশিবির ফেসবুক পেজ থেকে আগেই পোস্ট দিয়ে জানিয়েছিলাম। এসকল কাজই প্রমাণ করে আমরা গুপ্ত রাজনীতি করি না।’

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন