ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সায়মা মৃত্যুর সুষ্ঠু বিচার দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পিএম

সায়মা মৃত্যুর সুষ্ঠু বিচার দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েমা হত্যার বিচার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সকালে ভিসি বাসভবনের সামনে প্যারিস রোডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা স্লোগান দেন ও সায়েমার সহকর্মীরা তাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা তার সঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতিচারণ করেন।

এসময় তারা স্লোগান দেন “পানিতে ডুবে বোন মরে, প্রশাসন কি করে”, “নাপা সেন্টার সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “বিচার চাই, সায়েমার বিচার চাই”, “চিকিৎসা নামের প্রহসন চলবে না”, “তুমি কে আমি কে, সায়েমা সায়েমা”, “অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”— ইত্যাদি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনের অবহেলা ও নিরাপত্তা ঘাটতির কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা চার দফা দাবি পুনর্ব্যক্ত করেন— সায়েমা হত্যার দ্রুত বিচার, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, দায়িত্বহীন প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন।

এর আগে সোমবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন