ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ডাকসু ফান্ডের হিসাব প্রকাশসহ ৩ দাবিতে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও, ডেপুটি রেজিস্ট্রারকে গ্রেফতারের দাবি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পিএম

ডাকসু ফান্ডের হিসাব প্রকাশসহ ৩ দাবিতে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও, ডেপুটি রেজিস্ট্রারকে গ্রেফতারের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের অতীতের সব ফান্ডের হিসাব প্রকাশ, বাজেট স্বচ্ছভাবে উপস্থাপন এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করেছেন ডাকসু নেতারা।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও কর্মসূচির একপর্যায়ে তারা এ তিন দাবি নিয়ে ট্রেজারার অফিসে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ঢাবি ট্রেজারার ও প্রক্টরের উপস্থিতিতে তাদের অবস্থান কর্মসূচিকে ঘিরে বাকবিতণ্ডা চলে। এ সময় ডাকসু নেতারা আজকের মধ্যে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে পুলিশে সোপর্দ করার দাবি জানান।

এবি জুবায়ের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবস্থায় স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্যাম্পাসকে টোকাই ও মাদক চক্রমুক্ত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের সহযোগী ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে গ্রেপ্তারের আগ পর্যন্ত আমরা এ জায়গা ত্যাগ করব না। আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সেফ এক্সিট দিয়ে পালিয়ে যেতে সহায়তা করেছে।’

তাদের তিন দফা দাবি:

১. হল সংসদ ও ডাকসুর অতীতের সব ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে বাজেট স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে।

২. নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ক্যাম্পাস থেকে টোকাই, ভবঘুরে ও মাদকচক্র নির্মূল করতে হবে এবং এদের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৩. ৩ আগস্ট, ২০২৪ খুনী হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্বদানকারী ট্রেজারার অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ সব ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন