ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নারীদের সব হলে শীর্ষ তিন পদে শিবির প্যানেলের বিজয়

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:১৮ এএম

নারীদের সব হলে শীর্ষ তিন পদে শিবির প্যানেলের বিজয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ (রাকসু) নির্বাচনে ১১টি হলের ফল প্রকাশিত হয়েছে। এগুলো হল- মন্নুজান, রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা, জুলাই-৩৬, শের-ই-বাংলা, শাহ্ মখ্দুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী ও শামসুজ্জোহা হল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ফলাফল ঘোষণা করেন রাকসু নির্বাচন-২০২৫ এর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

জানা গেছে, এসব হলের মধ্যকার নারীদের ৬ হলের সংসদে শীর্ষ তিন পদের সবগুলোতেই (ভিপি, জিএস ও এজিএস) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নারীদের এ হলগুলো হল- রোকেয়া হল, মন্নুজান হল, তাপসী রাবেয়া হল, বেগম খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল এবং জুলাই-৩৬ হল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন