ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাকসুর ৪ কেন্দ্রের ফল: ভিপি-এজিএসে এগিয়ে শিবির

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪০ এএম

রাকসুর ৪ কেন্দ্রের ফল: ভিপি-এজিএসে এগিয়ে শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা।

আর জিএস পদে এগিয়ে রয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত মেয়েদের চারটি হল- মন্নুজান, বেগম রোকেয়া, তাপসী রাবেয়া ও বেগম খালেদা জিয়া হলের ফল ঘোষণা করা হয়েছে।

এতে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে কয়েক গুণ বেশি ভোটে এগিয়ে গেছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। চার হলে জাহিদ মোট ২ হাজার ৬৮২ ও আবির ৭২০ ভোট পেয়েছেন।

জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার ২ হাজার ২৬২ ও ছাত্রিশিবিরের প্যানেলের ফাহিম রেজা ১ হাজার ৪২১ ভোট পেয়েছেন।

এজিএস পদে ছাত্রশিবিরের সালমান সাব্বির মোট ১ হাজার ৪২২ ও ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা ১ হাজার ৪৫ ভোট পেয়েছেন। রাত পৌনে ১টা পর্যন্ত আর কোন কেন্দ্রের ফল আসেনি। মোট কেন্দ্র ১৭টি।

গণনা শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

তিনি জানান, গণনা সন্ধ্যা ছয়টার সময় শুরু হওয়ার কথা ছিলো। কিছুটা বিলম্ব হয়েছে। একারণে একটু দেরি হচ্ছে। আশা করা হচ্ছে, ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন