ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

১০০ ব্যালট স্বাক্ষর করা ছিল, শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছাত্রদলের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম

১০০ ব্যালট স্বাক্ষর করা ছিল, শিবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, শহীদুল্লাহ্ একাডেমিক ভবনে প্রায় এক ঘণ্টা ভোট কার্যক্রম বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। পরে ভেতরে গিয়ে আমরা ১০০ ব্যালট পেপার স্বাক্ষর করা অবস্থায় দেখতে পাই।

আবীর বলেন, সকালে ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল। কিন্তু পরে বিশ্ববিদ্যালয়ের আশপাশে বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে। আশপাশে শিবিরের প্যানেলের জার্সি পরে অনেকে ক্যাম্পাসে প্রবেশ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন