ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডাকসু-চাকসুর প্রভাব রাকসুতে পড়বে না: ছাত্রদলের ভিপি প্রার্থী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম

ডাকসু-চাকসুর প্রভাব রাকসুতে পড়বে না: ছাত্রদলের ভিপি প্রার্থী

ডাকসু, চাকসু ও জাকসুর প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পড়বে না বলে মন্তব্য করেছেন রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেছা হলের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আশা করছি সুষ্ঠু, বিতর্কহীন ও প্রশ্নহীন নির্বাচন হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিতর্ক সৃষ্টি হয়েছে, আশা করবো আমাদের ক্যাম্পাসে এমন কোনো ঝামেলা সৃষ্টি যেন না হয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানকার শিক্ষার্থীরা স্বাধীনচেতা। রাবিয়ানদের প্রতিনিধি তারাই ঠিক করবে। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হবেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন