ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

স্বাক্ষরবিহীন ব্যালটে ভোট নিচ্ছে প্রশাসন: ছাত্রদলের জিএস প্রার্থীর অভিযোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০২:২৭ পিএম

স্বাক্ষরবিহীন ব্যালটে ভোট নিচ্ছে প্রশাসন: ছাত্রদলের জিএস প্রার্থীর অভিযোগ

জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শাফায়েত হোসেন অভিযোগ করে বলেছেন, প্রশাসন স্বাক্ষরবিহীন ব্যালটে ভোট নিচ্ছে। এমনকি ছবি চেক না করেই ভোট দিতে দিচ্ছে প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ভোট দিয়ে এসে আইডি ভবনের সামনে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমি প্রশাসনকে আমার পরিচয় দেওয়ার পর আইডি চেক করে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আইডিও চেক করছে না। আমরা বারবার প্রশাসনকে বলার পরও কোনো ধরনের স্টেপ নিচ্ছে না প্রশাসন।

তিনি বলেন, আমরা চেয়েছিলাম চাকসু নির্বাচন কমিশন ইতিহাসের একটা অংশ হিসেবে থাকবে। আসলে তারা কতটুকু সফল হবে আমরা বলতে পারছি না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন