ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিনেটে জাকসু মনোনীত শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে নানা আলোচনা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম

সিনেটে জাকসু মনোনীত শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে নানা আলোচনা

দীর্ঘ ৩৩ বছর পর গত ১১সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে ইতোমধ্যে শপথ গ্রহণ করে নিয়মিত কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। এই প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচ জন বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে অংশগ্রহণের সুযোগ পান। তবে জাকসু নেতৃবৃন্দের শপথ গ্রহণের প্রায় এক মাস পেরুতে চললেও সিনেট অধিবেশনে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে কারা যাচ্ছেন তা এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন জাকসু নেতৃবৃন্দ। ফলে সিনেটে কারা, কিভাবে শিক্ষার্থী প্রতিনিধি হচ্ছেন তা নিয়ে চলছে নানা আলোচনা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্ট ১৯৭৩ এর ১৮ ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের ১০টি কর্তৃপক্ষের কথা বলা আছে। এর মধ্যে সর্বোচ্চ নীতি নির্ধারনী কর্তৃপক্ষ সিনেট। একই এক্টের ১৯ এর ১ এর (কে) ধারা অনুসারে জাকসু মনোনীত পাঁচ জন শিক্ষার্থী প্রতিনিধি সিনেট সদস্য হবেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত ৫ জন প্রতিনিধি মনোনয়ন করেনি জাকসু।

সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি কারা হচ্ছেন এ নিয়ে অন্তত সাতজন জাকসু প্রতিনিধির সাথে কথা বলে জানা যায়, সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা জাকসুর সভায় হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে এ বিষয়ে তারা কথা বলেছেন। তবে শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

যোগাযোগ করা সাতজনের তিনজন জানিয়েছেন, সিনেট প্রতিনিধি হিসেবে অনেকটা ডাকসুর নিয়ম অনুসরণ করতে পারেন জাকসু নেতারা। এক্ষেত্রে পদাধিকারবলে ভিপি, জিএস ও দুই এজিএস সহ বাকি একজনকে ভোটের মাধ্যমে মনোনয়ন দেয়া হতে পারে। এক্ষেত্রে নারী প্রতিনিধিরা অগ্রাধিকার পেতে পারেন বলে জানিয়েছেন তারা।

অপরদিকে বাকি চারজন প্রতিনিধি জানিয়েছেন, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাকসু প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেক্ষেত্রে সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোটাভুটির উপর জোর দিতে চান তারা। অর্থাৎ জাকসুর অভ্যন্তরীণ সভায় ভোটের মাধ্যমে তারা সিনেট সদস্য মনোনয়ন দিতে আগ্রহী। এক্ষেত্রে যেসব প্রতিনিধিরা সর্বোচ্চ ভোট পাবেন তারাই সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে যাবেন।

তবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কাউকে মনোনীত করা হতে পারে কিনা জানতে চাইলে কেউই নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি মনোনয়নের বিষয়ে জানতে চাইলে জাকসুর যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান বলেন, জাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। বিধি অনুযায়ী জাকসু মনোনীত ৫ জন শিক্ষার্থী সিনেট সদস্য মনোনীত হবেন। শিক্ষার্থীদের কন্ঠস্বর হয়ে কোন ৫ জন সিনেট সদস্য হবে, তা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করবে বলে আশা রাখছি।

একই বিষয়ে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমরা এ সপ্তাহের মধ্যেই সিনেটর নির্বাচন করব। গঠনতন্ত্রের বিধিমালা অনুসরণেই এটি করা হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন