ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ২১ হলে ফার্স্ট এইড বক্স প্রদান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ২১ হলে ফার্স্ট এইড বক্স প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ফার্স্ট এইড বক্স প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বক্স হলে হলে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিটি হল সংসদের স্বাস্থ্য সম্পাদকদের হাতে ফার্স্ট এইড বক্সগুলো তুলে দেন সংগঠনটির নেতৃত্বরা। উপস্থিত নেতৃবৃন্দ জানান, ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো ও জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “শিক্ষার্থীদের যেকোনো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে যেন তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা পাওয়া যায়, সে উদ্দেশ্যেই আমরা এই ফার্স্ট এইড বক্স বিতরণ করেছি। মানবিক ও সেবাধর্মী কাজের মাধ্যমেই একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব। আশাকরি এ উদ্যোগ হলের স্বাস্থ্য সম্পাদকের কাজ সহজতর করবে।”

আ ফ ম কামালউদ্দিন হল সংসদের স্বাস্থ্য সম্পাদক মো. আবিদুল মারুফ বলেন, “আমার নির্বাচনি ইশতেহারের একটি অংশ ছিল হলে ফার্স্ট এইড বক্স ও হেলথ কর্নারের ব্যবস্থা করা। ছাত্রশিবিরের পক্ষ থেকে ফার্স্ট এইড বক্স পাওয়ায় এ ক্ষেত্রে অনেক সুবিধা হলো। এতে হলে শিক্ষার্থীদের ইমার্জেন্সি প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে।”

এসময় জাকসু ও বিভিন্ন হলের স্বাস্থ্য সম্পাদক, শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন