ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জবি শিবিরের উদ্যোগে বিসিএস পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৫২ পিএম

জবি শিবিরের উদ্যোগে বিসিএস পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯-তম বিশেষ বিসিএস পরীক্ষা । জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ” আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ভালো জায়গায় পৌঁছাক এবং পরীক্ষার মাধ্যমে তারা সম্মানিত জায়গায় পৌঁছে যাক। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিসিএস পরীক্ষার্থী ভাই-বোনদের সার্বিক কল্যান কামনা করছি আল্লাহ তায়ালার কাছে”

উক্ত অনুষ্ঠানে জবি শিবির শাখার সেক্রেটারি আব্দুল আলীম আরিফ সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন