ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আজ থেকে শুরু হচ্ছে জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম

আজ থেকে শুরু হচ্ছে জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন

আজ ৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু হবে।

গতকাল বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ ইতোমধ্যে পাস হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে https://scholarship.jnu.ac.bd লিংকে প্রবেশ করে বৃত্তির আবেদন করতে পারবে।

অফিস আদেশে আরও বলা হয়, আগামী ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট লিংকে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন জমা দিতে পারবে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ পাস হয়েছে। সেই প্রেক্ষিতে এ বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে আবেদন আহ্বান এবং অক্টোবরের মধ্যেই বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, বিশেষ বৃত্তির প্রথম কিস্তি ২০২৬ সালের জানুয়ারির মধ্যে একসাথে প্রদান করা হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন