ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু

বাংলাদেশের উচ্চশিক্ষায় নতুন মাইলফলক স্থাপন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ৪ ক্রেডিটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) কোর্স চালু করেছে।

কোর্সটিতে ৩ ক্রেডিট থিওরি ও ১ ক্রেডিট প্র্যাকটিক্যাল অন্তর্ভুক্ত থাকবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে অনার্স পর্যায়ের ৩১টি বিষয় ও অন-ক্যাম্পাসের ৪টি বিষয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সে অংশ নেবে। আগামী বর্ষে স্নাতক (পাস) প্রোগ্রামের আরও ২ লাখ শিক্ষার্থী যুক্ত হলে প্রতিবছর প্রায় ৫ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সের আওতায় আসবে।

তবে পর্যাপ্ত শিক্ষক ও কম্পিউটার ল্যাবের ঘাটতি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় a2i (Aspire to Innovate) এবং ইউনিসেফ কারিগরি সহায়তা দিচ্ছে। ইতিমধ্যে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য Training of Trainers (ToT) কর্মশালা সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর মাসে অনলাইন কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মসূচি এবং ৯০ জন কোর ট্রেইনার তৈরির জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে এসব প্রশিক্ষকের মাধ্যমে ৮৮৩টি অনার্স কলেজের প্রায় ৯০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে, আগামী শিক্ষাবর্ষ থেকে ডিগ্রি (পাস) প্রোগ্রামেও এই কোর্স চালু করা হবে। এ ছাড়া প্রায় ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি মাইক্রোসফট ও অ্যাডোবির সহায়তায় শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের পেশাদার দক্ষতা বিষয়ক কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আশা করছে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আধুনিক আইসিটি দক্ষতা অর্জন করে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম জনশক্তি হিসেবে গড়ে উঠবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন