ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানীকে গ্রেফতারের দাবি ঢাবি শিক্ষার্থীদের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ এএম

ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানীকে গ্রেফতারের দাবি ঢাবি শিক্ষার্থীদের

পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ ও ইয়ান ইয়ান চক্র সেনাবাহিনীর ওপর হামলা, দাঙ্গা উসকানি ও রাষ্ট্রবিরোধী স্লোগানে পাহাড় অস্থিতিশীল করছে। এর পেছনে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র আছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় বক্তারা সরকারের নীরবতার তীব্র সমালোচনা করে দ্রুত ইউপিডিএফ নিষিদ্ধ ও ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানান। একইসাথে পাহাড়ের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে চিরুনি অভিযান চালানোর আহ্বানও জানানো হয়।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন