ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাকসু নির্বাচন: প্রচারণায় নেমেছেন প্রার্থীরা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

চাকসু নির্বাচন: প্রচারণায় নেমেছেন প্রার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আজ থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্রচারণা করেন তারা।

ছাত্রদল মনোনীত প্যানেল সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়ি এবং ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণা চালান। এ সময় তারা ভোটারদের কাছে ভোট চান। সেইসাথে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে মতামত নেন শিক্ষার্থীদের।

এর আগে, চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট ৪১৫ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে খসড়া ব্যালট নাম্বারও প্রকাশ করেছে কমিশন। এছাড়া দুপুরে চবি সিনেট কক্ষে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে বিভিন্ন বাহিনী ও প্রশাসনের সাথে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন