ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

দুর্গাপূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

দুর্গাপূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুর্গাপূজার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের এ কথা বলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি বলেন, আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখছি, গত ৪৮ ঘণ্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের যে আনাগোনা ছিল, সেটা এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলব, আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরই হোক।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন